Breaking News
Home / TRENDING / নকশালদের দৌরাত্মে লাতেহারে থমকে উন্নয়ন

নকশালদের দৌরাত্মে লাতেহারে থমকে উন্নয়ন

নিজস্ব সংবাদদাতা
ঝাড়খণ্ডের লাতেহার জেলার বুদ্ধ পাহাড় । চারপাশে নজর ফেরালে উন্নয়নের একটুকরো চিহ্ন নজরে পড়ে না । কাঁচা রাস্তা ধরে বাজার দোকান স্কুলে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। তবে গ্রামের এই অবস্থা সরকারি অবহেলার ফলে নয়, এই অবস্থা এলাকায় নকশালদের দৌরাত্মে।এলাকায় পাকা রাস্তা তৈরি হলে পুলিশ তাদের নাগাল পেয়ে যেতে পারে, তাই সড়ক তৈরির কাজে বাধা দিচ্ছে নকশালবাদীরা। সরকারি কন্ট্রাক্টর রাস্তা তৈরি করতে এলেও নকশালবাদীরা তাদের কাজ সম্পূর্ণ করতে দেয়নি। নকশালবাদীদের ভয়ে সন্ধ্যর পর বাড়ি থেকে বেরোতে পারছেন না স্থানীয়েরা। সরকারি আমলাদের কাছে গ্রামবাসীদের আবেদন, সন্ত্রাসের ভয়ে আর কতদিন উন্নয়নের সঙ্গে আপোষ করতে হবে তাঁদের?

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *