নিজস্ব সংবাদদাতা
শিলচর বিমানবন্দরে নামার পরই গ্রেফতার করা হল তৃণমূলের প্রতিনিধি দলকে। ৮ সদস্যের এই দলটি শিলচরে পৌঁছলে তাঁদের আটকে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা থাকায় সেখানে যেতে বাধা দেওয়া হয় তৃণমূল নেতাদের । এরপর পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় তৃণমূল নেতাদের । এই ঘটনায় অসম পুলিশের তিন জন কর্মী আহত হন। এরপরই তৃণমূলের জনপ্রতিনিধিদের ১৫১ ধারায় গ্রেফতার করে অসম পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news