Breaking News
Home / TRENDING / রাশিয়ায় এনসিসির প্রোগ্রামে রাজ্য থেকে একমাত্র প্রতিনিধি পুরুলিয়ার সৌরভ

রাশিয়ায় এনসিসির প্রোগ্রামে রাজ্য থেকে একমাত্র প্রতিনিধি পুরুলিয়ার সৌরভ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
দেশের হয়ে রাশিয়ায় প্রতিনিধিত্ব করবে পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজের ন্যাশন্যাল ক্যাডেট ক্রপ এর সৌরভ সিংহ। এন সি সি-র ৫১ নম্বর ব্যাটেলিয়ানের সৌরভ এবার ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে রাশিয়া যাওয়ার ডাক পেয়েছেন। ১৮ আগস্ট থেকে (১ সেপ্টেম্বর পর্যন্ত) রাশিয়ার পার্ম শহরে এনসিসি-র এই ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের আসর বসছে। দেশের হয়ে মোট ২৫ জন হলেও রাজ্যের এক মাত্র প্রতিনিধি হলেন সৌরভ। পুরুলিয়া শহরের কেতিকার বাসিন্দা সৌরভ চলতি বছর ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লীর রাজপথে কুচকাওয়াজে অংশ নিয়ে সেরা ক্যাডেট এবং ইংরেজি ভাষায় কথা বলতে সাবলীল হওয়ার সুবাদে এই সুযোগ পেলেন তিনি। তাঁর এই সুযোগের খবর পেতেই খুশির হাওয়া পরিবার পরিচিত, কলেজে এবং এন সি সি-র ৫১ নম্বর ব্যাটেলিয়ানেও। সৌরভের মা গৃহিণী এবং বাবা রাজ্য পুলিশের এস আই পদে কর্মরত। আগামি দিনে ভারতীয় বায়ু সেনার কাজে যুক্ত হতে চায় সৌরভ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *