Breaking News
Home / TRENDING / এক জাতি এক আইন হলে ভারত প্রকৃত প্রজাতান্ত্রিক দেশ হয়ে উঠবে।

এক জাতি এক আইন হলে ভারত প্রকৃত প্রজাতান্ত্রিক দেশ হয়ে উঠবে।

 

শ্যামলেন্দু মিত্র :

আমাদের দেশের নাম ভারতবর্ষ।তার নাম হয়ে গিয়েছে ভারত। ইংরেজিতে ইন্ডিয়া।কেন দুরকম নাম ? এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ভারতের অনেক মানুষ মনে করেন, ভারত হোক। ইন্ডিয়া বাদ যাক। এখন অনেক জায়গায় ইংরেজিতেও ভারত লেখা হচ্ছে। ভারত সরকার যদি লেখা হয় তাহলে গভর্ণমেন্ট অব ইন্ডিয়া লেখার কি দরকার আছে।

আজকে ২০১৮ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে এসব আলোচনার সময় এসেছে। যেমন আলোচনা চলছে এক জাতি-এক আইন নিয়ে।  তার মানে একটা দেশে একটাই আইন। ভারতে ফৌজদারি ক্ষেত্রে এক আইন রয়েছে। অর্থাত ভারতের যে কোনও নাগরিক ফৌজদারি অপরাধ করলে তার জন্য একটাই আইন। অথচ সিভিল আইনের ক্ষেত্রে আলাদা। সেখানে দেশের আইন প্রযোজ্য সংখ্যাগরিষ্ঠ নাগরিকের জন্য। সংখ্যালঘুরা সেই আইনের আওতার বাইরে। তার ফলে ভারতের প্রজাতন্ত্রের কথা সার্বিকভাবে দেশের সব নাগরিকের ওপর কার্যকর হচ্ছে না। তাই এখন প্রশ্ন উঠেছে সারা দেশে এক আইন হোক। এর জন্য সংবিধান সংশোধন করা হোক।

দেরিতে হলেও বর্তমান ভারত সরকার তিনটি সাহসী পদক্ষেপ নিয়েছে। ১) নোটবন্দী বা বিমুদ্রাকরণ। ২) জিএসটি বা এক দেশ এক কর। ৩) তিন তালাক প্রথার রদ।

এই তিনটি বিষয়ের মধ্যে প্রথম দুটি কার্যকর হয়ে গিয়েছে। তা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও এটা যে  ভারতীয় প্রজাতন্ত্রের পক্ষে সাহসী পদক্ষেক তা নিয়ে বিতর্কের অবসান হয়েছে। আর তিন তালাক নিয়ে।সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে মন্ত্রিসভার অনুমোদনের পরে লোকসভায় তা পাশ হয়েছে। কিন্তু বিরোধীরা সমর্থন না করায় তা রাজ্যসভায় পাশ হয়নি। যৌথ অধিবেশন ডাকা হতে পারে বা অর্ডিন্যান্স জারি করে তা পাশ হতে পারে। কেন না সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, ৬ মাসের মধ্যে তিন তালাক ভারতে নিষিদ্ধ,এই আইন করতে হবে সরকারকে।

তিন তালাক একমাত্র ভারতীয় প্রজাতন্ত্রেই রয়েছে। বিশ্বের সব ইসলামিক দেশেও অনেক আগে তিন তালাক রদ হয়ে গিয়েছে।

এই বিষয়ে উল্লেখ করতেই হয়, রাজীব গান্ধি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন শাহবানো মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে তার স্বামীকে খোরপোষ বহন করতে হবে। শাহ বানো মামলায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম।কোর্ট কোনও নির্দেশ দেয়নি। তিন তালাকের বিরুদ্ধে শাহ বানো মামলা করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে খোরপোষ চেয়ে। সেই মামলায় সুপ্রিম কোর্ট তার স্বামীকে খোরপোষ দিতে বলে।

এতে রে রে করে ওঠে মৌলবাদীরা। তিন তালাকে তো খোরপোষ দেওয়ার সংস্থান নেই। তিন তালাক সম্পূর্ণ স্বামীর অধিকার। এই একচেটিয়ে অধিকার। এতে কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে !

এই অবস্থায় সংখ্যালঘু ভোটের কথা ভেবে রাজীব গান্ধী আইন বদল করে দিলেন। যাতে আর শাহ বানো খোরপোষ পেলেন না।

এই হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্র। রাজা-রাণি নেই ঠিকই । ভারত বিশ্বের বৃহত গণতান্ত্রিক দেশ। কিন্তু প্রজাতন্ত্রের নামে রাজা-রাণির মানসিকতা থেকেই গিয়েছে। সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছা গৌণ। ভোটই সব। ভোটের জন্য আইন বদল হয়।

ভারতের ধর্ম নিয়েও বিতর্ক আছে। সংবিধান প্রণেতারা এই নিয়ে কোনও শব্দ খরচ করেননি। সেকুলার শব্দ ঢোকানো হয়েছে অনেক পরে। সেকুলারের মানে বলা হচ্ছে ধর্ম-নিরপেক্ষ। এই দুটি শব্দ রাজনীতিবিদরা বারবার বলেন। কিন্তু ধর্ম নিরপেক্ষ বলে কোনও দেশ কি হয় !

দেশের কোনও ধর্ম নেই। দেশের ধর্ম হল মানবিকতা। তাই সেকুলার শব্দ অর্থহীণ।

প্রজাতন্ত্র হল একটি সরকারি ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করার কথা জনগণের । কোনও রাজা-রানি এই জাতীয় সরকারে  প্রধানের পদটি পেতে পারেন না।

ইংরেজি ভাষায় “প্রজাতন্ত্র” শব্দের প্রতিশব্দ Republic । তা এসেছে ল্যাটিন শব্দ Res publica  থেকে। যার আক্ষরিক অর্থ ‘জনগণ-সংক্রান্ত একটি বিষয়’।

প্রাচীন ও আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি নিজস্ব আদর্শ ও গঠন অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। সাধারণত রাজশক্তি-বিহীন রাষ্ট্রকেই প্রজাতন্ত্র বলা হয়।আমেরিকা ও ফ্রান্সে শাসনবিভাগ সংবিধান ও সাধারণ ভোটাধিকার, উভয়ের দ্বারাই চালু আছে।মার্কিন যুক্তরাষ্ট্রে জেমস ম্যাডিসন প্রজাতন্ত্র-কে গণতন্ত্রের সঙ্গে তুলনা করে দেখিয়েছেন গণতান্ত্রিক রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রকৃতির জন্য গণতন্ত্রের চাহিদাই বেশি।

গণতান্ত্রিক দেশে সকল নাগরিক শাসনকার্যে অংশগ্রহণ করেন। কিন্তু অভিজাততন্ত্রে কেবলমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ শাসনকার্যে অংশ নেওয়ার সুযোগ পান।[প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি সাধারণত সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে।

তাই ভারত যেদিন এক জাতি এক আইনের দেশ হয়ে উঠবে সেদিন প্রকৃত প্রজাতন্ত্র হবে। ধর্ম থাকুক মনে। দেশ চলুক।এক আইনে। তবেই ভারতীয় প্রজাতন্ত্রের সার্থকতা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *