Breaking News
Home / TRENDING / ক্রাইস্টচার্চের বদলা কলম্বো! শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করল আইএস

ক্রাইস্টচার্চের বদলা কলম্বো! শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করল আইএস

ওয়েব ডেস্ক:

অবশেষে দায় স্বীকার করল আইএস। শ্রীলঙ্কায় জঙ্গিহানার নেপথ্যে যে তারাই মঙ্গলবার তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল জঙ্গি সংগঠনটি। উল্লেখ্য, গত রবিবার ইস্টারের দিন শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে কয়েকশো মানুষের মৃত্যু হয়। ঘটনায় গোটা দুনিয়ায় হইচই পড়ে যায়। কারা এই হামলার পিছনে রয়েছে, তা নিয়ে ধন্দ বাড়ছিল। তার মাঝেই ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস জানিয়ে দিল শ্রীলঙ্কায় হামলার দায় তাদেরই।

রবিবার শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে জঙ্গিহানা হয়। ২০০৯ সালে শেষ হওয়া গৃহযুদ্ধের পর দ্বীপরাষ্ট্রে এত ভয়াবহ পরিস্থিতি  তৈরি হয়নি। এখনও পর্যন্ত ৩২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচশো জন। দেশে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা সরকার। বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। স্থানীয় তওহিদ জামাত নামে জঙ্গি সংগঠনটি হামলার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে আইএসের ঘোষণার পর ঘটনা অন্যদিকে মোড় নিল বলেই মনে করা হচ্ছে।

এদিন সকালে শ্রীলঙ্কার এক মন্ত্রী জানান, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার বদলা নিতে ইসলামিক সংগঠন শ্রীলঙ্কায় চার্চে হামলা চালিয়েছে। তবে সেই ইসলামী সংগঠনটি যে আইএস তা এতক্ষণে স্পষ্ট হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *