নীল রায়:
শ্রীকান্ত মোহতাকে রাতভর জিজ্ঞাসাবাদ করল সিবিআই । রাতে প্রযোজকের বাড়ি থেকে খাবার এলে সে খাবার খেতে দেয়নি সিবিআই। ব্র্যান্ড ভ্যালু এবং এসভিএফ-এর যে আর্থিক লেনদেন হয়েছিল সেই বিশাল অঙ্কের টাকা কোথায় গেল, মূলত এই প্রশ্নই শ্রীকান্ত মোহতাকে করেছে সিবিআই। টাকা আদায় করতে অনেক সময় গৌতম কুণ্ডুকে প্রভাবশালীদের নাম করে হুমকি দিতেন শ্রীকান্ত। যা রোজভ্যালি কর্তা সিবিআইকে জানিয়েছিলেন। সূত্রের খবর, প্রযোজককে এই প্রশ্ন করা হলে তিনি নিরুত্তর থাকেন।
শুক্রবার ওড়িষার ভুবনেশ্বরে শ্রীকান্ত মোহতাকে নিয়ে যায় সিবিআই। ভুবনেশ্বর খুরদা আদালত তাঁকে পেশ করার কথা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news