ওয়েব ডেস্ক:
এবার বিশ্বের সবথেকে উঁচু রাম মূর্তি তৈরি হবে উত্তরপ্রদেশে। উদ্যোক্তা অবশ্যই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, ভগবান শ্রীরামের এই মূর্তির উচ্চতা ছাপিয়ে যাবে সর্দার বল্লভভাই পটেলের মূর্তিকেও।
প্রসঙ্গত, পটেলের মূর্তিটির উচ্চতা ১৮৩ মিটার। যা উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রামের মূর্তির উচ্চতা হতে পারে ২৫১ মিটার অবধি। জানা গিয়েছে, ১০০ একর জমিতে তৈরি হবে মূর্তিটি।
যোগী জানিয়েছেন, মূর্তির সঙ্গেই থাকবে ডিজিটাল মিউজিয়াম, ইন্টারপ্রিটেশন সেন্টার, লাইব্রেরি, পার্কিং, ফুড প্লাজা ইত্যাদি।
উল্লেখ্য, রামের এই মূর্তি বাস্তবায়িত হলে সেটাই হবে বিশ্বের সবথেকে উঁচু মূর্তি। যেহেতু নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৯৩ মিটার, মুম্বইয়ের আম্বেদকরের মূর্তির উচ্চতা ১৩৭.২ মিটার, গুজরাতের বল্লভভাই পটেলের মূর্তির উচ্চতা ১৮৩ মিটার। পটেলের মূর্তিই বর্তমানে বিশ্বের সবথেকে উঁচু মূর্তি। যাকে ছাপিয়ে যেতে চলেছে যোগীর উদ্যোগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news