চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাস মহামারীর আকার নেওয়ায় টোকিও অলিম্পিক (Tokyo Olimpic) স্থগিত রাখা ছাড়া অন্য উপায় নেই বলে সংসদে জানিয়ে দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সোমবার সংসদের বক্তৃতায় একথা বলেন তিনি। ২০২০ সালের ২৪ জুলাই টোকিও অলিম্পিক্স শুরু হওয়ার কথা । করোনা ভাইরাসের কারণে রবিবার বৈঠকে বসেছিল আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (IOA)। তারা গেমস আয়োজনের পক্ষেই মত দিয়েছে। কিন্তু জাপানের (Japan) প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তবে টোকিও অলিম্পিক্স বাতিল করা না হলেও, তার আয়োজন পিছিয়ে দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। অলিম্পিক্স বাতিল করা প্রসঙ্গে তিনি বলেছেন, “যদি সেটি করা মুশকিল হয় তাহলে খেলা পিছিয়ে দেওয়া ছাড়া আর অন্য কোনও উপায় হয়তো নেই।”
রবিবার সন্ধ্যায় তিনি জানিয়েছেন টোকিও গেমসের প্রধান ইয়োশিরো মোরিকে। মোরি এনিয়ে আলোচনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি টমাস বাখকে। কিন্তু, এখন অবধি পরিস্থিতি যা তাতে কীভাবে টোকিও অলিম্পিক হবে তা নিয়ে ধন্দে জাপান সরকার। কারণ, অলিম্পিকের আয়োজন হলেও তাতে করোনা আক্রান্ত দেশগুলি কী অংশগ্রহণ করবেন কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন !
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news