Breaking News
Home / TRENDING / করোনা মহামারী : তা সত্ত্বেও পাকিস্তানে ‘লকডাউন’ করবেন না ইমরান খান

করোনা মহামারী : তা সত্ত্বেও পাকিস্তানে ‘লকডাউন’ করবেন না ইমরান খান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পাকিস্তানে ‘লকডাউন’ সম্ভব নয়, বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। করোনা ভাইরাসের আতঙ্কে এশিয়ার বেশিরভাগ দেশ। ভারত, ইরান, আফগানিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বেশ কিছু দেশে ইতিমধ্যে জারি হয়েছে লকডাউন। সেই আতঙ্ক গ্রাস করেছে ইউরোপের মতো উন্নততর দেশগুলিকেও। পাকিস্তানেও (Pakistan) করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনটা হলেও পাকিস্তানের ‘লকডাউন’ সম্ভব নয় বলে জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। কারণ প্রসঙ্গে তিনি বলেছেন, “পাকিস্থানে বসবাসকারী ২৫ শতাংশ মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ। লকডাউন ঘোষণা হলে তাদের জীবনজীবিকায় প্রভাব পড়তে পারে। তাই তিনি লকডাউন ঘোষণা করবেন না।” তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পাকিস্তানের আমজনতার শরীর স্বাস্থ্য নিয়ে।

হু’ (WHO) যেখানে করোনাকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করে দিয়েছে, সেখানে একজন রাষ্ট্রপ্রধান কীভাবে এমন কথা বলতে পারেন ? কারণ করোনা পরিস্থিতিতে ইতালিও ঠিক একই মনোভাব দেখিয়ে ছিল। আর্থিকভাবে পিছিয়ে না থাকলেও, প্রথম দিকে ইউরোপের এই উন্নততর দেশ সেভাবে পাত্তাই দেয়নি করোনা ভাইরাসকে। খেসারত দিতে হয়েছে গোটা দেশকে। নেমেছে মৃত্যু-মিছিল। ইমরান খানের এখানে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে গোটা বিশ্বে। কারণ, কোভিট-১৯ (Covit-19) পাক ভুখন্ডে একবার প্রাণঘাতী হামলা চালালে, তা রোখা দুস্কর হবে। পাকিস্তানের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *