Breaking News
Home / TRENDING / শুভেন্দুর পর শীলভদ্র : নাম না করে তৃণমূলের যুবরাজকে আক্রমণ বিধায়কের

শুভেন্দুর পর শীলভদ্র : নাম না করে তৃণমূলের যুবরাজকে আক্রমণ বিধায়কের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এ যেন তৃণমূলে নভেম্বর বিপ্লবই বটে ! শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী, এবার সেই পথে হাঁটলেন ব্যারাকপুরের তৃণমূল (TMC) বিধায়ক শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta)। রবিবার সন্ধ্যায় নিজের বিধানসভা ব্যারাকপুরে এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে নিজের ভোটে না দাঁড়ানোর কথা যেমন কর্মীদের জানিয়ে দিলেন তিনি। তেমনি বললেন, “২০-২২ বছরের ছেলে যার রাজনীতি করার কোনও অভিজ্ঞতা নেই, সে এসে আমায় জ্ঞান দেবে, এ আমি মেনে নিতে পারছি না। যারা পারবেন তারা থাকবেন।” শীলভদ্র দত্তের নিশানা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তা বুঝতে কারো অসুবিধা হয়নি।

ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক বলেছেন “২০০৬ সালে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ৩০-এর নীচে নেমে গিয়েছিল তখন দলে এসেছিলাম। সুসময়ে আসিনি। তিনি আরও বলেন, “সিঁড়ি ভাঙার অংক কষতে কষতে এই জায়গায় এসেছি।” প্রসঙ্গত, শনিবার নন্দীগ্রামে এক বিজয় সম্মেলনীতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাংসদ ভাইপোকে আক্রমণ করেছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছিলেন, ” প্যারাসুটেও নামিনি লিফটে উঠিনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে এখানে এসেছি।” শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পর এই রাজনৈতিক মহলে ঝড় উঠে যায়। জল্পনা শুরু হয়, তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দেবেন শিশির অধিকারীর এই রাজনীতিক পুত্র? এখনও সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত দল ছাড়ার কথা না জানালেও, একপ্রকার বিদ্রোহ করেই জানিয়ে দিয়েছেন তিনি আর তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবেন না। ইতিমধ্যে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী তৃণমূলের হয়ে ফোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *