Breaking News
Home / TRENDING / মহামারীতে ভারতের পদক্ষেপ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, মত ফিকির

মহামারীতে ভারতের পদক্ষেপ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, মত ফিকির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“কোভিড-১৯ সংকট মোকাবিলায় ভারতের কৌশল দেশের অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করতে সাহায্য করবে”। এফআইসিসিআই-এর (FICCI) সভাপতি ডা সঙ্গীতা রেড্ডি গতকাল এমনটাই জানিয়েছেন। “গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমনের গতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল। এই অবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য বিশ্বের কোন দেশের কাছেই সঠিক নিয়ম বিধি ছিল না। বিশ্বজুড়ে সমস্ত দেশই মানুষের জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়েই ভারত দেশের মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত করার জন্য কঠোর লকডাউনের পথটিকে অবলম্বন করেছিল। কিন্তু বিজ্ঞানের উন্নততর প্রযুক্তির জন্য চিকিৎসার অবকাঠামো লুপ্ত হয়েছে। পিপিইর সরবরাহ বেড়েছে, এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে”।
তিনি আরো বলেছেন “নতুন করে সংক্রমনের যে কেস গুলি নথিভুক্ত করা হচ্ছে তার সংখ্যা ৫০ হাজারের কম। এটি ইঙ্গিত দেয় সংক্রমণ ছড়িয়ে পরার হার এই মুহূর্তে বেশ নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য দেশের তুলনায় এই মুহূর্তে আমাদের দেশের সুস্থতার হারও যথেষ্ট বেশি। তবুও ভ্যাকসিন প্রস্তুত হওয়া পর্যন্ত আমাদেরকে এই একই ভাবে সজাগ থাকতে হবে”।

জীবিকা পুনরুদ্ধারের ক্ষেত্রে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পদক্ষেপ বিশেষ কার্যকরী হয়েছে। ভবিষ্যতে দেশের অর্থনীতিকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই এক সঙ্গে মিলিত হয়ে এই ভাবেই চেষ্টা করতে হবে।
তিনি আরো বলেছেন এই মুহূর্তে পণ্যবাহী যানবাহন গুলির উপার্জন বৃদ্ধি পেয়েছে, যা রপ্তানিতে একটি ইতিবাচক সংকেত। ই-ওয়ে বিলের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। কোভিড কালীন এই পরিস্থিতিতে জিএসটি (GST) সংগ্রহের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত পন্থা গুলিকেই আমাদের অব্যাহত রাখতে হবে-এমনটাই বলেছেন এফআইসিসিআই সভাপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *