নিজস্ব সংবাদদাতা:
মমতা বাইরে এক, ভিতরে আরেক, জানিয়ে দিলেন শিখা মিত্র। শিখার মতে মমতা মিথ্যেবাদী। তিনি এও জানান, অভিজ্ঞ রাজনীতিবিদ সোমেন তাঁকে সতর্ক করেছিলেন, সাদা শাড়ি, হাওয়াই চটি দেখে মুগ্ধ না হতে বলেছিলেন। কিন্তু তিনি ভুল করেন তৃণমূলে যোগ দেন। পরে অবশ্য দল ছাড়েন। কেন? কারণ, মমতা কাউকে সম্মান করতে জানেন না। বরং অন্যের সাফল্যকে হিংসে করেন। শিখার সাফ কথা, সবার সঙ্গে মমতার ব্যবহার একটাই—ইউজ অ্যান্ড থ্রো। চ্যানেল হিন্দুস্তানের সঙ্গে অন্তরঙ্গ সাক্ষাৎকারে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমন অনেক বিস্ফোরক জবাব দিলেন সোমেন জায়া শিখা মিত্র।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news