Breaking News
Home / TRENDING / শাহীনবাগ গুলিকাণ্ডে ধৃত ব্যক্তি আপ কর্মী, জানাল দিল্লি পুলিশ

শাহীনবাগ গুলিকাণ্ডে ধৃত ব্যক্তি আপ কর্মী, জানাল দিল্লি পুলিশ

নিজস্ব প্রতিনিধি।

শাহীনবাগে (Shahinbag) যে ব্যক্তি গুলি চালিয়েছিল সে আম আদমি পার্টির (AAP) সদস্য বলে জানাল দিল্লি পুলিশ। শাহিনবাগে যেখানে কয়েকশো মহিলা ও শিশু ছিল সেখানে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়েছিল ওই ব্যক্তি। তাঁকে পুলিশ নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বলছিল, “এই দেশে শুধু হিন্দুদেরই রাজ চলবে অন্য কারও নয়।” পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তের নাম কপিল গুজ্জর, বয়স ২৫ বছর। সে যে আপের সদস্য সে কথা নিজেই স্বীকার করেছে সে, বলে জানিয়েছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।

মঙ্গলবার রাতে দিল্লি পুলিশের অপরাধদমন শাখার এক আধিকারিক রাজেশ দেও জানিয়েছেন, “আমরা আমাদের প্রাথমিক তদন্তে কপিলের ফোনে কয়েকটি ছবি দেখেছি এবং সে জানিয়েছে যে তার বাবা এক বছর আগে আপে যোগ দিয়েছেন।” কয়েকটি ছবিতে অতীশী ও সঞ্জয় সিংয়ের মতো নেতাদের সঙ্গে তাঁকে দেখা গেছে। দিল্লি বিধানসভা ভোটের ঠিক দুইদিন আগে এই তথ্য প্রকাশ পাওয়া বেজায় চাপে আপ নেতৃত্ব। এমন তথ্য প্রকাশ পাওয়ায় বিজেপি নেতারা আপ নেতৃত্বকে আক্রমণ শানিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *