নিজস্ব প্রতিনিধি।
আগামী ১১ ফেব্রুয়ারির বৈঠকে সিদ্ধান্ত হবে বসন্ত উৎসব নিয়ে। এবছর বসন্ত উৎসব নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Viswabharati University) কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নেয়। গত ২৪ জানুয়ারি তাঁরা জানিয়ে দেয়, এবছর দোলযাত্রায় বসন্ত উৎসব হবে না। বরং তা ১০ দিন এগিয়ে আনা হবে। এখানে কেবলমাত্র অংশ নেবেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও অাশ্রমিকরা। দেশি বা বিদেশি পর্যটকদের ঢুকতে দেওয়া হবে না ওইদিন।
এ খবর জানা মাত্রই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) যোগাযোগ করেন বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে। সূত্রের খবর শিক্ষামন্ত্রীকে উপাচার্য জানান, প্রশাসনিক সমস্যার কারণেই তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। পৌষ মেলা ক্ষেত্রে সমস্যা হয়েছিল তার থেকে শিক্ষা নিয়েই বিশ্বভারতীর বসন্ত উৎসব বহিরাগতদের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কিন্তু এমন যুক্তি মানতে চায়নি রাজ্য সরকার। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয় তারা তাদের প্রশাসনিক অসুবিধার কথা লিখিতভাবে রাজ্য সরকারকে জানান। সবরকম সহযোগিতা করবে সরকারপক্ষ। সেই শর্ত মেনেই আগামী ১১ ফেব্রুয়ারি বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে জেলা প্রশাসন। ওইদিনই চূড়ান্ত হয়ে যাবে আদৌ এবছর দোলের দিন বসন্ত উৎসব হবে, না হবে না। প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ক্ষোভের সুরে জানিয়েছিলেন, বাঙালির ঐতিহ্যের বসন্ত উৎসবকে এভাবে বন্ধ করে দেওয়া যেতে পারে না। তারপর এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news