নিজস্ব সংবাদদাতাঃ
প্যাসিভ স্মোকিং যে একাধিক রোগের কারণ তা আগেই জানা ছিল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, ভারতের মতো উন্নয়ণশীল দেশে গর্ভবতী অবস্থায় বাচ্চা নষ্ট হওয়ার পেছনে দায়ী সেকেন্ডহ্যান্ড স্মোকিং। এমনকি ডেলিভারির সময় বাচ্চা মারা যাচ্ছে একই কারণে। সেকন্ডহ্যান্ড স্মোকিং-এর সমস্যা যে কয়টি মহাদেশে আছে সবখানেই মিসক্যরেজের পরিমাণও বেশি। বিশেষত এশিয়াতে এই ঘটনা প্রচুর ঘটছে। এমনকি জন্মের সময় বাচ্চার ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়া কিংবা শ্বাসযন্ত্রের অসুস্থতার পেছনেও দায়ী সেকেন্ডহ্যান্ড স্মোকিং। গবেষকেরা জানাচ্ছেন, পাকিস্তানের ৪০% গর্ভবতী মহিলা প্যাসিভ স্মোকিং-এর শিকার। সেখানে বছরে মিসক্যারেজের পরিমাণ ১৭,০০০।
এই মর্মে ইউনিভার্সিটি অব ইয়র্কের গবেষকেরা ৩০টি উন্নয়ণশীল দেশের ২০০৮ সাল থেকে ২০১৩ সাল অবধি তথ্য ঘেঁটে দেখেছেন। পাশাপাশি ফেলেছেন গর্ভবতী মহিলাদের ঘটনা এবং প্যাসিভ স্মোকিং-এর পরিমাণ। সম্পূর্ণ তথ্য বিশ্লেষণের পর দেখা গেছে আর্মেনিয়া, ইন্দোনেশিয়া, জর্ডন, বাংলাদেশ এবং নেপালের ৫০% গর্ভবতী মহিলা সেকেন্ডহ্যান্ড স্মোকিং দ্বারা ক্ষতিগ্রস্ত।
গবেষকদের মতে, গর্ভবতী অবস্থায় একজন মহিলার আশেপাশে যে ধূমপান করা যাবে না এটা বুঝতে হবে সকলকে। না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news