নিজস্ব সংবাদদাতাঃ
রাতের খাবার যত দেরিতে খাবেন তত বাড়বে ক্যান্সারের সম্ভাবনা। লেট ডিনার থেকে হতে পারে ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার পর্যন্ত। একটি সাম্প্রতিক গবেষণা এমন কথাই বলছে।
গবেষকদের দাবি, ৬২১টি প্রস্টেট ক্যান্সার, ১২০৫টি ব্রেস্ট ক্যান্সার কেস স্টাডি করে তাঁরা দেখেছেন এদের একটা বড় অংশ বেশি রাতে খান। অনেকে আবার সারাদিন ধরে এলোমেলো সময়ে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে থাকেন। ঘুমের ক্ষেত্রেও একই কথা খাটে। এরা অধিকাংশই লেট নাইট পার্টি।
গবেষকদের মতে, ডিনারের পরেই শুয়ে পড়া আর ডিনারের ঘন্টা দুয়েক পরে ঘুমোতে যাওয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। যাঁরা দেরিতে খান তাদের পক্ষে খাওয়ার পর আর বেশিক্ষণ জেগে থাকা সম্ভব হয় না। ফলে দ্রুত শুয়ে পড়েন। এর ফলে ব্রেস্ট ক্যান্সার ও প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা লাফিয়ে বেড়ে যায়। এর পাশাপাশি দেখা গেছে যারা রাত ৯টার মধ্যে খাওয়াদাওয়া করে নেন আর যারা রাত ১০টা বা তারপর খান তাদের শারীরিক পরিস্থিতি আলাদা। আসলে শরীরের ঘড়িকে, চাহিদাকে একদল মানুষ উপেক্ষা করছেন। হয়তো তার জন্য আজকের জীবনচর্চা দায়ী। কিন্তু এর ফলেই পৃথিবীজুড়ে ক্যান্সারের রোগী বাড়ছে বলে মনে করছে গবেষক দল।
বর্তমান গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘ইন্টারন্যাশানাল জার্নাল অব ক্যান্সারে’।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news