চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রথম ধাক্কাটা কাটিয়ে ওঠার আগেই, দ্বিতীয়বার য একই তীব্রতা নিয়ে ধাক্কা দিতে পারে করোনা ভাইরাস (Coronavirus)। তার প্রভাব হতে পারে মারাত্মক হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO)। এ প্রসঙ্গে হু ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস (Adhanam Ghebresus) বলেছেন, “গত দু’সপ্তাহ ধরে বিশ্বজুড়েই সংক্রমণ বৃদ্ধির হার উদ্বেগজনক। করোনা আক্রান্ত দেশগুলির হিসেব মিলিয়ে দেখা গেছে, বিগত ১৫ দিন ধরে প্রায় প্রতিদিনই এক লাখের বেশি মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছেন।” তিনি আরও বলেন, “বেজিংয়ে নতুন করে ভাইরাসের সংক্রমণে আতঙ্ক ছড়িয়েছে। এর থেকেই অনুমান করোনার দ্বিতীয় একটা ধাক্কা আসলেও আসতে পারে। তার জন্য সতর্কতা এখন থেকেই দরকার।” তিনি আরও বলেছেন, “আগে যেখানে এক লাখ সংক্রমণে পৌঁছতে মাস দুয়েক লাগত, এখন সেটাই প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণ বৃদ্ধির হারও তাই বাড়ছে ক্রমশই। চিন্তার কারণ হযে দাঁড়িয়েছে আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলি।”
ইতিমধ্যেই গোটা বিশ্বে আক্রান্ত হয়েছে ৮১ লক্ষ ১৩ হাজার ৬৭৯ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৫ জনের। তবে এই মারণ ভাইরাসের কবল থেকে রক্ষাও পেয়েছে ৪২ লক্ষ ১৩ হাজার ৬০২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ৯৫২০ জনের। পাশাপাশি এ রাজ্যেও করোনা সংক্রমণের হার বাড়ছে, বিশেষত শহর কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক। সোমবার রাত পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৪৯৪ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news