Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পূর্ব-পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সিকিম ও উত্তরবঙ্গ থেকে কঙ্কন পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।‌দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। রাজ্যের উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ।শুক্রবার ১৯ জুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহরে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯.৭ মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *