চ্যানেল হিন্দুস্তান।
চিনে (China) খুব শীঘ্রই আসতে পারে আসতে পারে দ্বিতীয় দফার করোনা ঝড়। বিশেষজ্ঞদের মতে চিনাদের কম রোগ প্রতিরোধক্ষমতা এর কারণ। চিন স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে চিকিৎসক ঝঙ নানশান বলেছেন, চিনের বেশিরভাগ বাসিন্দা এখনো আক্রান্ত হতে পারেন করোনায়! তার মতে চিনের সামনে এখন বিরাট বড় চ্যালেঞ্জ দ্বিতীয় দফার করোনা ! বাইরের যে কোন দেশের থেকে এটা কোন অর্থে কম নয়। প্রসঙ্গত এই চিকিৎসকই জানুয়ারি মাসে প্রথম বলেন করোনা মানুষ থেকে মানুষে সংক্রামিত হতে পারে।তিনি বলেন যে শুরুতেই তিনি বলেছিলেন করোনা নিয়ে সঠিক তথ্য দিতে। কিন্তু সেই সময় সবাই চুপ করেছিল। পরে দেখা গেল সারা দেশের মানুষ সংক্রামিত হয়েছেন করোনায় !
উহানে প্রথম শুরু হয় করোনা ভাইরাস (Coronavirus)। আস্তে আস্তে তা সারা চিনে আক্রান্ত করেছে ৮২ হাজার মানুষকে। বেসরকারি মতে সংখ্যা আরো অনেক বেশি। এর মধ্যে মারা গিয়েছেন ৪৬৩৩ জন। এরইমধ্যে শনিবার নতুন করে ৬ জন করোনা আক্রান্ত ধরা পড়েছে চিনে। চিনের এক সরকারি আধিকারিক বলেছেন, ফের বিপর্যয় আটকাতে এই দেশের টেস্টিং এর সংখ্যা আরো বাড়ানো দরকার। চিন সংবাদমাধ্যমের মতে এই মুহূর্তে সরকারের প্রতিদিন ১.৫ লক্ষ নিউক্লিক অ্যাসিড টেস্ট এর ব্যবস্থা রয়েছে। চিনে যখন করোনার বাড়বাড়ন্ত সেই সময়ই চিন সরকার সারাদেশে স্বাস্থ্য আধিকারিকদের নিউক্লিক অ্যাসিড টেস্ট এর সংখ্যা বাড়াতে বলে। এখন এই সংখ্যা আরো বাড়তে হবে বলে মনে করছেন তাঁরা !
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news