Breaking News
Home / TRENDING / শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে আমফান, মঙ্গলবার দুপুর থেকেই শুরু হতে পারে ঘুর্ণিঝড়ের দাপট

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে আমফান, মঙ্গলবার দুপুর থেকেই শুরু হতে পারে ঘুর্ণিঝড়ের দাপট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দক্ষিণ বঙ্গোপসাগর ছেড়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান (Amphan Cyclone Strom)। ইতিমধ্যেই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘন্টায় সুপার সাইক্লোনে পরিণত হবে আমফান। বেলা ১২টা নাগাদ এটি উত্তর উত্তর-পশ্চিম অভিমুখ ছেড়ে উত্তর-উত্তর পূর্ব অভিমুখে বাঁক নেবে। এরপরই ভয়াল ভয়ঙ্কর রূপ নিয়ে মধ্য বঙ্গোপসাগর ছেড়ে উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দিকে এগোবে। এসময় তার নিজস্ব গতিবেগ সমুদ্রের মধ্যে প্রায় ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছাড়িয়ে যাবে।

বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে এটি স্থলভাগের প্রবেশ করবে। ওই সময়ের গতিবেগ ১৫৫ থেকে ১৬৫ সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে। মঙ্গলবার দুপুর থেকেই ঝড়-বৃষ্টি শুরু হবে কলকাতাসহ সাত জেলায়। ৪৫-৬৫ কিলোমিটার বেগে ঝড় শুরু হবে দুপুর থেকেই মঙ্গলবার। ওইদিন রাতে ও বুধবার সকালে সেই ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৯৫-১০০ কিলোমিটার হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা সাত জেলায় চরম সর্তকতা।

কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই সাত জেলার প্রশাসনকে নিচু জায়গা থেকে বাসিন্দাদের উঁচু জায়গায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রের জলোচ্ছাসের কারণে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে যাবে জীর্ণ ও পুরোনো পাকা বাড়ি ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। বিদ্যুতের খুঁটি ল্যাম্প পোষ্ট ও বিজ্ঞাপনের হোডিং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। বড় গাছ নারকেল ও তাল গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা। রেললাইনে রাস্তার ক্ষতি। রয়েছে শশ্যের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা।

বুধবার সড়ক ও রেল পরিবহনে এই সাত জেলায় নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। বাসিন্দাদের এইসব জেলায় ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। লঞ্চ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *