Breaking News
Home / TRENDING / আয় নেই অভিভাবকদের! স্কুল-কলেজের ফিস মুকুবের দাবি বিজেপি সাংসদ লকেটের

আয় নেই অভিভাবকদের! স্কুল-কলেজের ফিস মুকুবের দাবি বিজেপি সাংসদ লকেটের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আয় নেই অভিভাবকদের, তাই স্কুল-কলেজের ফিস মুকুবের দাবি জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সোমবার সকালে বিকাশ ভবনের সামনে একটি অবস্থান বিক্ষোভ করে বিজেপি (BJP) নেতৃত্ব। সেখানেই হাজির ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানেই স্কুল ও কলেজের ফিস মুকুবের দাবি করলেন তিনি। লকেট চট্টোপাধ্যায় বলেন, “অভিভাবকরা নিজেই রোজগার করতে পারছে না, তারা স্কুলের বেতন দেবে কি করে? অতিরিক্ত সহ পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপের ফিস নেওয়া হচ্ছে কেন স্কুল বন্ধ থাকা সত্ত্বেও?”

হুগলির সাংসদের কথায়, “ফিস বৃদ্ধির কথা বলে মুখ্যমন্ত্রী কথা ঘুরিয়ে দিচ্ছে। বর্তমানে যা ফিস আছে, সেটা মুকুব করা হোক শীঘ্রই। বেসরকারি স্কুলগুলো থেকে কি মমতা ও তাঁর ভাইপোর কিছু স্বার্থ আছে, তাই জন্যেই কি পিসি-ভাইপো স্কুলের ফিস মুকুব করছে না?” তিনি আরও বলেন, “পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে নিজের বাড়ির মধ্যে প্রেস কনফারেন্স করেছে, মুখ্যমন্ত্রীর কথা বলছেন, কিন্তু অভিভাবকদের বক্তব্য শোনার সময় নেই। সরকার যদি ফিস মুকুব না করে, তাহলে জেলায়-জেলায় এই আন্দোলন করা হবে।”

প্রসঙ্গত, লকডাউন ঘোষণার পর থেকেই রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গিয়েছে সব ধরনের পরীক্ষা। এমতাবস্থায় স্কুল কলেজের সমস্ত ফিস কিন্তু গুনতে হচ্ছে অভিভাবকদের। কোনও কোনও ক্ষেত্রে বেসরকারি স্কুলের বিরুদ্ধে ফিস বৃদ্ধি অভিযোগ উঠেছে। কিন্তু বিজেপি সাংসদ দাবি করেছেন, ফিস কোনও ভাবেই বাড়ানোর তো যাবেই না। সরকারের উচিত হবে এই সময় স্কুলগুলিকে ফিস না নেওয়ার নির্দেশ দেওয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *