নিজস্ব সংবাদদাতা
নমাজ পাঠ করার জন্য মসজিদ আবশ্যক নয়। ১৯৯৪র নমাজ পাঠ মামলার রায়েই শিলমোহর দিল সুপ্রিম কোর্ট । এদিন ৩ বিচারকের বেঞ্চে বহুমতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদে নমাজ পাঠ মামলাটিকে বড় বেঞ্চের কাছে পাঠানোর কথাও খারিজ করে দেয় শীর্ষ আদালত । এদিন আদালত জানিয়ে দেয় অযোধ্যা জমি বিতর্কের সঙ্গে একে গুলিয়ে ফেলা উচিত নয়। এরফলে ৭ বছর ধরে ঝুলে থাকা অযোধ্যা মামলার শুনানি ফের শুরু করা যাবে। আগামি ২৯ অক্টোবর থেকেই অযোধ্যা মামলার শুনানি শুরু হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news