নিজস্ব সংবাদদাতা:
সারধাকাণ্ডে ফের তলব তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়কে। ইডি সূত্রে খবর, গতকালই ইডির তলবের সংবাদ পৌঁছে যায় তৃণমূল সাংসদের কাছে। সূত্রের খবর, আগস্টের ৭ তারিখ নাগাদ ইডির দফতরে শতাব্দী রায়কে হাজিরা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, আজই সারধার কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে চেয়ে সিবিআই দফতরে চিঠি দিয়েছেন শতাব্দী রায়। জানা গিয়েছে, সে সময় সারধা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হিসেবে ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেত্রী সাংসদ। সেই টাকা ফেরত দিতে চেয়েই এদিনই ইডিকে চিঠি দেন শতাব্দী। এক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে অনুসরণ করলেন তিনি। যদিও এরপরেও তাঁকে তলব করল ইডি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news