Breaking News
Home / TRENDING / চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি : মারা গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায় (Santu Mukherjee)। ‌বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‌ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তপন সিনহার রাজা সিনেমা দিয়ে পথ চলা শুরু করেছিলেন এই অভিনেতা। ক্যানসারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। বর্তমানে নানা জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে বৈকুণ্ঠের উইল, মান অভিমান, দেবদাস প্রভৃতি। সন্তু মুখোপাধ্যায়ের দুই মেয়ে স্বস্তিকা ও অজপা। স্বস্তিকা নিজেও প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেত্রী। সন্তুর ভাই সুমন্ত মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত অভিনেতা।

বাড়িতে শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় গত ৪ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় সন্তু মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই হাইপারটেনশন ও সুগারের রোগী ছিলেন সন্তু মুখোপাধ্যায়। ৪ ফেব্রুয়ারি তাঁর অবস্থার অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়ার কাছে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার উন্নতি হয়েছিল। এদিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ রাতেই কেওড়াতলা মহাশ্মশানে হবে তাঁর শেষকৃত্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *