Breaking News
Home / TRENDING / করোনা আতঙ্ক : বিদেশী নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখল কেন্দ্র

করোনা আতঙ্ক : বিদেশী নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি।

করোনা ভাইরাসের (Karona Virus) সংক্রমণ রুখতে বিদেশী নাগরিকদের ভিসা দেওয়া আপাতত স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার। বুধবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে টুইট করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। টুইটারের মাধ্যমে জানানো হয়েছে, কূটনৈতিক কর্মকর্তা, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের ভিসা বাদে ভারতের অন্য সব ধরনের ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হল। ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (OCI) কার্ডধারীরা যে এতদিন ভিসা ছাড়াই এ দেশে প্রবেশাধিকার পেতেন, সে সুবিধাও আপাতত স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। ১৩ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ওই টুইটে জানানো হয়েছে।

মনে করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিলে বাতিল হতে পারে এ বছরের আইপিএল। কারণ আইপিএলে প্রচুর বিদেশি ক্রিকেটার ভারতে খেলতে আসে। ‌ কিন্তু বুধবার রাতে স্বাস্থ্যমন্ত্রক নির্দেশনামা জারি করেছে, তাতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত কোনও বিদেশী নাগরিককে ভিসা দেওয়া যাবে না। তাই এবছর আইপিএল নিয়ে সংকট তৈরি হয়েছে। যদিও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছে, আইপিএল এখনই বাতিল হওয়ার কোন সম্ভাবনা নেই। কিন্তু বুধবার মাদ্রাজ হাইকোর্টের আইপিএল বাতিল নিয়ে একটি মামলাও দায়ের হয়েছে। এমতাবস্থায় আইপিএল বাতিল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন রাজধানীর কারবারিরা।

কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্ত প্রসঙ্গে জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO) করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করে দিয়েছে। ফলে সেই সতর্কবার্তা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। আপাতত এই সময়সীমা বাড়বে কিনা তা নিয়ে অবশ্য ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *