নিজস্ব সংবাদদাতাঃ
বাগরির কালো ধোয়ায় এখনও আকাশ ঢেক, এরই মধ্যে মঙ্গলবার রাতে ভয়বহ আগুন লাগল শহরের আরেক অঞ্চলে। গতকাল গভীর রাতে শিয়ালদহ বজবজ শাখার সন্তোষপুর স্টেশনের কাছে ১৬ বিঘা বস্তিতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে খবর রাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ২টি ইঞ্জিন৷ প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শেষ পর্যন্ত। ততক্ষণে যথেষ্ট সর্বনাশ হয়ে গেছে। আগুনের গ্রাসে ৫ টি ঝুপড়ি ও একটি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
উল্লেখ্য, এর আগেও এই বস্তিতে আগুন লেগেছিল। সেই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বেশি৷ বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন চলাচল।
বুধবার রাতের সন্তোষপুর স্টেশনের কাছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news