নিজস্ব সংবাদদাতাঃ
বুধবার শুরু হল মাঝেরহাট ব্রিজ ভাঙার কাজ। রেল বোর্ড পূর্ব রেলকে লেভেল ক্রসিং তৈরির অনুমতি দিয়েছে ইতিমধ্যে। সেই সূত্রে আজ পূর্ত দপ্তর শুরু করল দুর্ঘটনাগ্রস্ত ব্রিজটি ভাঙার কাজ। সকাল থেকে শুরু হয়েছে মেট্রো রেল কর্মীদের অস্থায়ী ঠাকানা সরানোর বন্দোবস্ত। তবে ব্রিজ ভাঙার কাজে গতি আসবে একটি বিশেষ যন্ত্র শহরে পৌঁছনোর পর। মুম্বাই থেকে আনা হচ্ছে সেই অত্যাধুনিক় ‘জ্-ক্রাসার’ যন্ত্রটি।
এই বিষয়ে মুম্বাইয়ের এক সংস্থার সঙ্গে চুক্তি করেছে পূর্ত দফতর। আগামীকাল শহরে পৌঁছবে ‘জ্-ক্রাসার’।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে মাঝেরহাটে তৈরি হবে সম্পূর্ণ নতুন একটি ব্রিজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news