নিজস্ব সংবাদদাতা :
মহম্মদ সামি ও হাসিন জাহাঁর মধ্যে ঠোকাঠুকি লেগেই থাকছে। থামার কোনও লক্ষণই নেই।
এজবাস্টনে সািম যখন টেস্ট খেলতে ব্যস্ত, হাসিন তখন নানারকম কথা বলেই চলেছেন। হাসিন বলেছেন, ‘ও যেখানে খুশি মরুক। আমার তাতে কিছু এসে যায় না। আমার ক্রিকেট নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই। আগে ওর চাপে পড়ে ক্রিকেট দেখতে হয়েছে। এখন সেসবের বালাই নেই। আমি আমার মত সময় কাটাচ্ছি।’
আরও তোপ দেগেছেন সামির বিরুদ্ধে, ‘সামি খুব নোংরা ছেলে। যেখানে সেখানে মেয়েদের সঙ্গে নোংরামো করে। ও যা খুশি করুক। ওর খোঁজ রাখার ইচ্ছা নেই। গুন্ডাদের দিয়ে আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই। এত বছর ধরে অনেক কিছু সহ্য করেছি, আর নয়। শেষ দেখে ছাড়ব।’ সামির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন। মামলা হয়েছে। দু–জনের ঠোকাঠুকি চলছেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news