প্রসেনজিৎ মাহাতো :
শনিবার পাঠচক্রের বিরুদ্ধে কলকাতা লিগের অভিযানে নামছে মোহনবাগান।
পাঠচক্রের বিরুদ্ধে মেহতাব হোসেনকে মাঠের বাইরে রেখেই নামছেন শঙ্করলাল। ডিফেন্স নিয়ে চিন্তা তো রয়েইছে। মেহতাবকে না পাওয়ায় সেন্ট্রাল মিডফিল্ডও দুর্বল হয়ে গেল।
পাঠচক্রের বিদেশিরা বেগ দিতে পারে, এমনটাই মনে করছেন শঙ্কর। পাঠচক্র গঁাট হয়ে দেখা দিয়েছে। তাই সতর্ক বাগান। কর্তারা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। ফুটবলারদের মাঠের মধ্যে মোটিভেশন ধরে রাখাটাই চ্যালেঞ্জ কোচ শঙ্করের কাছে। অবিনাশ রুইদাসের চোট রয়েছে। তঁার জায়গায় খেলবেন পিন্টু মাহাতো। বোবান শনিবার শহরে আসবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news