Breaking News
Home / TRENDING / সিব্বলের পর খুরশিদ, জানিয়ে দিলেন নাগরিকত্ব আইন মানতেই হবে রাজ্যগুলিকে

সিব্বলের পর খুরশিদ, জানিয়ে দিলেন নাগরিকত্ব আইন মানতেই হবে রাজ্যগুলিকে

নিজস্ব সংবাদদাতা।

কপিল সিব্বলের পর সলমন খুরশিদ (Salman Khurshid)। শনিবার সন্ধ্যায় কেরলে আয়োজিত এক সাহিত্যসভায় বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল (Kapil Sibbal) জানিয়েছিলেন, কোনও রাজ্যের পক্ষে বলা সম্ভব নয় যে সিএএ আইন মানব না।তাঁর যুক্তিকে সমর্থন করে কংগ্রেসের সংখ্যালঘু নেতা সলমন খুরশিদ বলেন, “যদি সুপ্রিম কোর্ট এই আইনের ক্ষেত্রে কোনওরকম হস্তক্ষেপ না করে। তবে তা বাধ্যতামূলক হয়ে যাবে। দেশের বাধ্যতামূলক আইন কারো পক্ষে খন্ডন করা সম্ভব নয়। সবাইকে তা মেনে নিতেই হবে।” ইতিমধ্যে সুপ্রিমকোর্টে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে ৬০টি আবেদন জমা পড়েছে।

কপিল সিব্বলের বক্তব্য ছিল, “সিএএ পাস হয়ে গিয়েছে, তাই কোনও রাজ্য বলতে পারে না‘ আমি তা বাস্তবায়ন করব না ’। তিনি আরও বলেছিলেন, “এটি সম্ভব নয় এবং এটি অসাংবিধানিকও। আপনি এই আইনের বিরোধিতা করতে পারবেন, আপনি বিধানসভায় একটি প্রস্তাব পাস করতে পারেন এবং কেন্দ্রীয় সরকারকে তা প্রত্যাহার করতে বলতে পারেন। তবে সাংবিধানিকভাবে বলা যাবে না যে আমি এটি বাস্তবায়ন করব না। এর বিরোধিতা করলে তা সমস্যা হতে পারে।”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গত শীতকালীন অধিবেশনেই নাগরিক সংশোধনী আইন রাজ্যসভা ও লোকসভায় পাস করেছে। তাতে রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ায় তা আইনে পরিণত হয়েছে। ইতিমধ্যে ১০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিএ আইন গোটা দেশে কার্যকর হয়েছে। অন্যদিকে, সিপিএম (CPM) শাসিত কেরল সহ ছত্রিশগড়, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের কংগ্রেস (Congress) সরকার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধিতার পথে হেঁটেছে। কিন্তু আইনগতভাবে তা যে সম্ভব নয় তা মেনে নিয়েছেন কংগ্রেসের কপিল সিব্বল ও সলমন খুরশিদ। দুই বর্ষীয়ান নেতার এহেন মন্তব্য এআইসিসি যে বেজায় অস্বস্তিতে পড়বে একবাক্যে মেনে নিচ্ছে জাতীয় রাজনীতির কারবারিরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *