সূর্য সরকার।
দুই সন্তান নীতি নিয়ে মোহন ভাগবতকে একহাত নিলেন ‘মিম’ প্রধান সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। “আপনার মন্তব্য দুর্ভাগ্যজনক। দেশের আসল সমস্যা বেকারত্ব, জনসংখ্যা নয়।” মোহন ভাগবতকে পাল্টা দিলেন ওয়াইসি।
শনিবার, মোহন ভাগবত বলেছিলেন দুই জনের বেশি সন্তান রাখা উচিত নয়।এই নীতি গ্রহণ করা উচিত ভারতের। প্রত্যক্ষ বা পরোক্ষে সংখ্যালঘু সমাজের বিরুদ্ধে দেশের জনসংখ্যা বৃদ্ধির দায় চাপিয়ে ছিলেন ভগবত।
সংঘ প্রধানের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আসাউদ্দিন ওয়াইসি। রবিবার তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক। ভারতের আসল সমস্যা বেকারত্ব। সেই দিক থেকে নজর ঘোরাতেই অন্য বিভিন্ন ইস্যুকে সামনে আনা হচ্ছে। জনসংখ্যা সমস্যাই নয়।” মিম প্রধানের সংযোজন, অনেক বিজেপি নেতাদেরই দুইয়ের বেশি সন্তান রয়েছে। সেক্ষেত্রে সঙ্ঘপ্রধান অবস্থান কি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন আসাউদ্দিন ওয়াইসি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news