Breaking News
Home / TRENDING / বিদ্যুৎ দপ্তরে ডিএ-র সমর্থনে ধরনা দিয়ে তৃণমূল থেকে বহিষ্কারের মুখে সব্যসাচী

বিদ্যুৎ দপ্তরে ডিএ-র সমর্থনে ধরনা দিয়ে তৃণমূল থেকে বহিষ্কারের মুখে সব্যসাচী

নীল রায়। তৃণমূল-সব্যসাচী সম্পর্ক কি বিচ্ছিন্ন হওয়ার পথে? কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা যখন তুঙ্গে। ঠিক তখনই বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দূরত্ব বাড়ার আরও একটি ঘটনা ঘটল। শুক্রবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে আইএনটিটিইউসি-র বিদ্যুৎকর্মী শাখার বিক্ষোভে নেতৃত্ব দেন সব্যসাচী দত্ত। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি সব্যসাচী দত্ত কর্মীদের প্রাপ্য ডিএ-র দাবিতে ধর্নায় বসেন বিদ্যুৎ দফতরের অফিসে। রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, শাসকদলের বিধায়ক হয়ে তিনি কীভাবে এই আন্দোলনে সামিল হচ্ছেন? সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ঘেউ ঘেউ মন্তব্য এখনো সকলের স্মৃতিতে তাজা রয়েছে! রাজনৈতিক মহলের একাংশের মতে এদিন সব্যসাচী দত্ত ওই কর্মীদের সঙ্গে দিয়ে বিক্ষোভে সামিল হয়ে কার্যত সেই ঘা-কেই উসকে দিতে চেয়েছেন। তাই মনে করা হচ্ছে মুকুল রায়কে বাড়িতে লুচি আলুর দম খাওয়ার পরেও “জীবন দান” পেয়ে যাওয়া সব্যসাচীকে এবার হয়তো আর রেয়াত করবে না তাঁর দল। এ ব্যাপারে সব্যসাচীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাকে যে সাসপেন্ড করা হবে সেটা কেউ আমাকে বলেননি। আপনাদের কাছে শুনছি। দল যদি এরকম কিছু ঘোষণা করে, তা হলে তা শোনার পরেই প্রতিক্রিয়া জানাব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *