Breaking News
Home / TRENDING / সিবিআই পদ থেকে অপসারিত নাগেশ্বর রাও

সিবিআই পদ থেকে অপসারিত নাগেশ্বর রাও

ভাস্কর মান্না:

 

হঠাৎই সিবিআই পদ থেকে সরিয়ে দেওয়া হল এম নাগেশ্বর রাওকে। সিবিআইয়ের সহকারী অধিকর্তা পদে ছিলেন নাগেশ্বর রাও। সিবিআই পদ থেকে সরিয়ে তাঁকে দমকল, নিরাপত্তা ও হোম গার্ডের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে।

 

ওড়িশা ক্যাডারের ১৯৮৬ ব্যাচের আইপিএস দু’বার ভারপ্রাপ্ত সিবিআই প্রধানের ভূমিকা পালন করেছেন। শুক্রবার এক  সরকারি নির্দেশিকায় জানানো হয়, সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর পদ থেকে বাদ দেওয়া হল নাগেশ্বর রাওকে। পরিবর্তে তাঁকে দমকল বিভাগ, অসামরিক নিরাপত্তা ও হোম গার্ডের প্রধান করা হল।

 

এর আগে সিবিআই প্রধান অলোক বর্মা ও রাকেশ আস্তানা নজিরবিহীন দ্বন্দ্বের ফলে মোদী সরকার নাগেশ্বরকে সিবিআই প্রধানের দায়িত্ব দেয়। সিবিআই প্রধানের দায়িত্ব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এরপর তাঁর জায়গায় সিবিআইয়ের প্রধান পদে স্থায়ীভাবে নিযুক্ত হয় ঋষিকুমার শুক্লা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *