ওয়েব ডেস্ক :
২১ জুলাইয়ের ধর্মতলা মঞ্চ থেকে কবীর সুমন কটাক্ষ করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। এমটাও সুমন বলেছেন, “রূপার কথায় কথায় ধর্ষণ হয়।”
যা শুনে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “আমি সুমনদাকে শ্রদ্ধা করি। ওঁর গান আমার ভাল লাগে। তবে ওঁর কথা কী আর বলব আমি। মমতাকে খুশি করতেই হয়তো এইসব বলেছেন। তেল দিয়ে ফের কিছু পেতে চাইছেন হয়তো। আর সুমনবাবু নিজে আয়নার সামনে দাঁড়াক। তাহলেই উনি বুঝতে পারবেন উনি ঠিক কী বলেছেন। বিজেপি এ রাজ্যে আসছে। সে উনিও ভাল করেই জানেন। আমাদের দলকে কোনও বুদ্ধিজীবীকে তেল মারতে হবে না। যোগ্যতা অনুযায়ী সবাই সম্মান পাবেন।”
আরও পড়ুন :-
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news