Breaking News
Home / TRENDING / দ্রৌপদী তো কবেই এসেছেন, পদ্ম বাগানে এবার সত্যবতী

দ্রৌপদী তো কবেই এসেছেন, পদ্ম বাগানে এবার সত্যবতী

সূর্য সরকার:

দ্রৌপদী তো কবেই এসেছেন, এবার আসছেন সত্যবতীও।
মহাভারতের পাঞ্চালীর পদ্মবনে প্রবেশ এখন পুরনো ঘটনা। বরং পাঞ্চালী এখন পদ্মাসনে সুপ্রতিষ্ঠিতা। রুপা গঙ্গোপাধ্যায় এখন রাজ্যসভার সাংসদ। সত্যবতীর আসতে বিলম্ব হল। বি আর চোপরার যোযনগন্ধা দেবশ্রী এতদিন ঘাসফুলের আঘ্রানেই মেতে ছিলেন। এবার তিনি পদ্মবনের দ্বার প্রান্তে। শোনা যাচ্ছিল কোনও এক রাজনীতি রুপসী নাকি তাঁর আগমন ঠেকাতে সক্রিয় হয়েছেন। তবে বুধবার রাতের খবর অবস্থা বদলেছে। কোনও বিদুষী রপসী বাধা আর মানতে রাজি নন গেরুয়া সাম্রাজ্যের অধিপতিরা।
সত্যবতী থুড়ি দেবশ্রী আসছেন বিজেপিতে। সারমেয়প্রেমী দেবশ্রীর বিজেপিতে যোগদান তৃণমূলে ইন্দ্রপতন না হলেও এক প্রকার তারা খসা তো বটেই। টলিউডে দীর্ঘদিন নিজের জায়গা ধরে রাখা এই অভিনেত্রীর তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা পরিস্থিতির বিচারে এক প্রকার গুরুত্ব রাখে।
সূত্রের খবর সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই হবে রায়দিঘির তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদান পর্ব।
বুধবার রাত পৌনে দশটা নাগাদ আচমকা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ি পৌঁছে যান দেবশ্রী রায়। কিন্তু দিলীপ ঘোষ তখন বাড়িতে ছিলেন না | বেশ কিছুক্ষন বসে থাকার পর তিনি ফিরে আসেন| পরে ফোনে রাতের দিকেই দেবশ্রীর সঙ্গে কথা হয় দিলীপ ঘোষের। এমনটাই সূত্রের খবর| ফোনেই বিজেপি-তে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। তাঁর ইচ্ছায় সায় দিয়েছেন দিলীপ, এমনটাই খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *