Breaking News
Home / TRENDING / স্কুল বন্ধ করে আদালত অবমাননা করছে রাজ্য : সঙ্ঘ

স্কুল বন্ধ করে আদালত অবমাননা করছে রাজ্য : সঙ্ঘ

নিজস্ব সংবাদদাতা :

বামেদের জমানার সত্তরের দশককে এরাজ্যে ফের ফিরিয়ে আনতে চায় তৃণমূল! এমনটাই মনে করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ।
যেভাবে উত্তরবঙ্গের বিদ্যার্থী পরিষদের স্কুলগুলিকে সংঘ পরিচালিত স্কুলের তকমা দিয়ে বন্ধ করে দিচ্ছে তা বামফ্রন্টের রামকৃষ্ণ মিশনের মত হিন্দু স্কুলকে বন্ধ করতে চাওয়ার মতোই বলে জানান আরএসএসের মুখপাত্র জিষ্ণু বসু। তিনি বলেন, রাজ্য সরকার উত্তরবঙ্গের স্কুলগুলিকে বন্ধ করে হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল উত্তরবঙ্গে বিদ্যার্থী পরিষদের স্কুলগুলিকে রাজ্য সরকার বন্ধ করতে পারবে না।
রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ন অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন তিনি। রাজ্যে যদি মাদ্রাসা চলতে পারে, তাহলে হিন্দু দর্শনের স্কুল চললে রাজ্যের আপত্তি কোথায়! প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *