নিজস্ব সংবাদদাতা
দিল্লির মুখ্যসচিবকে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আম আদমি পার্টির দুই বিধায়কের জামিনের আর্জি বাতিল করল দিল্লির এক আদালত। এদিকে মুখ্য সচিবের নিগ্রহের ঘটনার আঁচ পৌঁছল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে। শুক্রবার সকালে সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য নমুনা সংগ্রহ করতে যায় পুলিশের একটি দল। এখনই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ না করলেও তাঁর বাড়ি থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। এরপর বেশ অস্বস্তিতেই দেখা গিয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্য সচিবকে মারধরের জলে অনেক দূর গড়াবে বোঝাই যাচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news