ওয়েব ডেস্ক:
কলকাতা: রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে সিবিআই-এর তদন্তকারী অফিসার বদল। বাঙালি আধিকারিক সরানো হল। সেই পদে বসানো হল চোজম শেরপাকে। যদিও এতদিন অবধি রোজভ্যালি কাণ্ডের প্রধান তদন্তকারী আধিকারিক ছিলেন ব্রতীন ঘোষাল। লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ তাপস পালকে তিনিই ডেকে পাঠান জেরার জন্য। তাঁর সওয়ালেই গ্রেপ্তার হন তৃণমূলের দুই সাংসদ।
প্রশ্ন উঠছে, রাতারাতি সেই অফিসারকেই তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া কেন? কেন সেখানে চোজম শেরপা নামে এক মহিলা অফিসারকে বসালো সিবিআই কর্তৃপক্ষ?
এর কোনও সরকারি ব্যাখ্যা সিবিআই সংবাদমাধ্যমকে দেয়নি। তবে এই বদলির ঘটনা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news