প্রসেনজিৎ মাহাতো:
বৃহস্পতিবার বিশ্বকাপের মঞ্চে ওয়েস্টইন্ডিজ ম্যাচে রোহিত শর্মার আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বলতে শুরু করেছে। রোহিতের এই আউট দেওয়া নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। সমর্থকরা সোশ্যাল সাইটে দাবি করছেন, রোহিত আউট ছিলেন না। বল ব্যাট-প্যাড-এর মাঝখান দিয়ে গেছে। এই আউট দেওয়ার কোনও মানেই হয় না বলে মনে করছে নেটজেন। রোহিতের আউট যে ভারতের জন্য বড় ধাক্কা ছিল তা বলা বাহুল্য। যদিও সেই ধাক্কা সামলে দিয়ছেন বিরট সহ দলের অন্যরা।
তথাপি ওই আউটের কারণে থার্ড আম্পেয়ারকে তুলোধোনা করা হচ্ছে সোশ্যাল সাইটে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আম্পেয়ারের এমন ভুল নিয়ে ক্ষোভ ফেটে পড়েছে ক্রিকেট মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news