নিজস্ব সংবাদদাতা:
উনি ইমামভাতা দিচ্ছেন কিন্তু বেকার ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করতে পারছেন না, এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সরব হলেন মুকুল। এদিন মুকুল রায় আরও বলেন, ক্লাবকে টাকা দিচ্ছেন কিন্তু রাজ্যের বেকারদের হাল বেহাল হয়ে যাচ্ছে। এইসঙ্গে পৌর নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বৃহস্পতিবার আশঙ্কা প্রকাশ করেন বিজেপি নেতা। বলেন, এমন একজনকে পুরসভা নির্বাচনের প্রশাসনিক দায়িত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কার্যত তৃণমূলের ঘরের লোক।
তথাপি তৃণমূল কংগ্রেস যে ভবিষ্যতে বামেদের মতোই একটি বিরল প্রজাতির প্রাণীতে পরিণত হবে, তাও জানিয়ে দেন মুকুল চাণক্য রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news