Breaking News
Home / TRENDING / মাসুদুরের পর ইংলিশ চ্যানেল জয় করে ঘরে ফিরল রিমো

মাসুদুরের পর ইংলিশ চ্যানেল জয় করে ঘরে ফিরল রিমো

প্রসেনজিৎ ধরঃ

দুঃসাহসিক অভিযান শেষ করে বুধবার দুপুরে শহরে ফিরলেন প্রতিবন্ধী সাঁতারু রিমো সাহা। এদিন হাওড়া স্টেশনে তাকে সংবর্ধনা দেওয়া হল। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাসুদুর রহমান বৈদ্যের পর দেশের মুখ উজ্জ্বল করেছেন হাওড়ার প্রতিবন্ধী সাঁতারু রিমো সাহা। রিলে সাঁতারে পার করেছেন ইংলিশ চানেল। হাওড়ার সালকিয়ার বাসিন্দা রিমো প্রায় ১২ ঘন্টা ২৬ মিনিট সময় নিয়ে পোলিও আক্রান্ত অসাড় পায়ে তিন সঙ্গীকে নিয়ে এই অসাধ্য সাধন করেন। জল থেকে উঠে ফ্রান্সের মাটিতে উড়িয়ে দেন দেশের পতাকা। বিশ্বে এই প্রথম চার ভারতীয় শারীরিক প্রতিবন্ধী সাঁতারুর একটি দল পার করলেন ইংলিশ চ্যানেল। গীতাঞ্জলী এক্সপ্রেসে হাওড়ায় ফেরেন রিমো। এদিন হাওড়া স্টেশনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা রিমোর হাতে ফুলের স্তবক ও জাতীয় পতাকা তুলে দেন। পরে সুসজ্জিত গাড়িতে ঘরে ফেরেন হাওড়ার সালকিয়ার রিমো সাহা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *