চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-
অবশেষে প্রকাশিত হল বিতর্কিত টেট পরীক্ষার(WB Primary TET 2022) ফল। যার পরীক্ষা গত ১১ ডিসেম্বর হয়েছিল। ঠিক দু’মাসের মাথায় শুক্রবার টেটের ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন সাংবাদিক সম্মেলন করে, ও তাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন । তিনি জানান, “১১ ডিসেম্বর টেট হয়েছিল, যার ফল মাত্র ২ মাসের মধ্যে ঘোষণা করা হল। রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন, গত ডিসেম্বরের ১১ তারিখে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের নিরিখে ২৪.৩১, মহিলা পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। ৪৬.১২১ শতাংশ। পুরুষ পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন, ৫৩.৮৭ শতাংশ। অন্যান্য পাশ করেছেন ৬ জন। ১ থেকে ১০ এর মধ্যে ১৭৭ জন রয়েছেন।”
Result_write-up_cgle_2022_tier_1_09022023_3 (1)
প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ, তাঁর প্রাপ্ত নম্বর ১৩৩, ১৫০-এর মধ্যে। দ্বিতীয় হয়েছেন ৪ জন, প্রাপ্ত নম্বর ১৩২ আর চারজনই মহিলা। তারা হলেন হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। তৃতীয় হয়েছেন চারজন, এরমধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী, বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল, উত্তর ২৪ পরগনার মেহেদি হাসান,। সকলেরই প্রাপ্ত নম্বর ১৩১।
শুক্রবারই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। বেলা ৩টে থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন। ওএমআর বারকোড নম্বর-সহ ফল থাকবে সেখানে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “নিজের কপির সঙ্গে তুলনা করে দেখুন কোনও অসঙ্গতি আছে কি না।” সুযোগ থাকছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ও ভেরিফিকেশনেরও।

দু’টি ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে। ওয়েবসাইটে ওএমআর শিটও দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রশ্নে ‘টেকনিক্যাল গ্লিচ’ বা প্রযুক্তিগত কোনও ত্রুটি থাকলে সকলে ৪ নম্বর করে পাবেন। রেজিস্ট্রেশন নম্বর ও জন্মের তারিখ দিয়ে ওয়েবসাইটেই রেজাল্ট দেখতে হবে। একইসঙ্গে এদিন পর্ষদ সভাপতি ঘোষণা করেন, এ বছর আবারও টেট হবে। যদিও আগেই তিনি বলেছিলেন, এবার প্রতি বছর টেট হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news