দীপান্বিতা সাধুখাঁ:
গর্ভে ধারণ করলেই কি কেবল মা হওয়া যায়? মাতৃত্ব কি শুধু রক্তের সম্পর্ক? মানুষ এর বাইরে মা এবং সন্তানের সম্পর্ক মেনে নিতে পারে না৷ তবে সেই ভাবনা-চিন্তায় বদল ঘটাতে চলেছেন পরিচালক রেমা বসু৷ ছবির নাম ‘ভাগশেষ’৷ মাতৃত্বের গল্প হলেও চিত্রেনাট্যে রয়েছে প্রেম, বন্ধুত্ব, ভুল বোঝাবুঝি, ট্র্যাজেডি৷ সবরকম উপাদানই ছবিতে সঠিক পরিমাণে ছড়িয়েছেন রেমা৷ সিনেমায় অভিনয় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, নৃত্যশিল্পী মালবিকা সেন, প্রিয়াঙ্কা সরকার,শুভ্রজিৎ দত্ত, অম্বরিশ ভট্টাচার্য, কৌশিক রায় সহ অনেকে৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রটি এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে৷মায়ের চরিত্রে দেখা যাবে মালবিকা সেনকে৷সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার এবং টাইটেল ট্র্যাক৷ ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news