Breaking News
Home / TRENDING / বিদ্রোহী পুলিশদের জব্দ করতে বদলির সিদ্ধান্ত নবান্নের

বিদ্রোহী পুলিশদের জব্দ করতে বদলির সিদ্ধান্ত নবান্নের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পুলিশ ট্রেনিং স্কুলে বিক্ষোভের জেরে এক ঝাঁক বদলি হল কলকাতা পুলিশে (Kolkata Police)। মঙ্গলবার রাতে নবান্ন (Nabanna) থেকে এক নির্দেশ জারি করা হয়। নির্দেশিকায় কমব্যাটের ডিসি কর্নেল নভিন্দর সিংহ পালকে ওয়্যারলেস শাখার ভার দেওয়া হয়েছে। গত ১৯ মে পুলিশ ট্রেনিং স্কুলে গোলমালে হেনস্থার শিকার হন তিনি। তার পর থেকে ছুটিতেই ছিলেন এই পুলিশকর্তা। এখন সশস্ত্র পুলিশের সিনিয়র ডিসি শ্রীহরি পাণ্ডে কমব্যাট ব্যাটেলিয়নের দায়িত্ব সামলাচ্ছেন। আরও ১৩ জন কমব্যাট ফোর্সের কর্মী তথা কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের আবাসিককে বদলি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। বদলির নির্দেশ দেওয়া হয়েছে, ডিআইজি (প্রশাসন)-এর পক্ষ থেকে।

জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুর দুয়ারে বদলি করা হয়েছে ১৩ জনকে। এই নির্দেশিকায় সাধারণ পুলিশকর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। গত ১৯ মে রাতের পুলিশ বিক্ষোভের ঘটনা ঘটে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে। বেশ কয়েকজন পুলিশকর্মী করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ার পরও পুলিশকর্মীরা সরব হন নিজেদের নিরাপত্তার দাবিতে। বিক্ষোভ সামাল দিতে ডিজি পৌঁছলে তাঁকেও হেনস্থার ঘটনা ঘটে। রণক্ষেত্র হয়ে ওঠে পিটিএস চত্বর।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পরের দিন সকালে বিক্ষোভ সামাল দিতে পিটিএসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃষ্টি মাথায় নিয়েই, জলের মধ্যে দাঁড়িয়ে ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। এরপর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে গড়ফা থানাতেও, থানা ভাঙচুর করেন পুলিশ কর্মীরা‌ই। এরপর একই ঘটনা ঘটে বিধাননগরে পুলিশের ফোর্থ ব্যাটালিয়ন প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানেও উচ্চপদস্থ পুলিশ কর্তাদের হেনস্থা করেন কর্মীরা। এবার পুলিশি বিদ্রোহ দমনের জন্য পুলিশকর্মীদের বদলের সিদ্ধান্ত নিল নবান্ন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *