Breaking News
Home / TRENDING / ফের রেপো রেট কমাল আরবিআই, কমতে পারে ইএমআই

ফের রেপো রেট কমাল আরবিআই, কমতে পারে ইএমআই

ওয়েব ডেস্ক:

রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে ব্যাঙ্ক থেকে নেওয়া আর্থিক অনুদানে (লোন) ফের কমতে চলেছে সুদের হার। যেহেতু ফের একবার রেপো রেট কমাল আরবিআই। এই নিয়ে টানা তিনবার কমল রেপো রেট। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এরফলে নতুন রেপো রেট দাঁড়াল ৫.৭৫ শতাংশে।

প্রসঙ্গত, বর্তমানে দেশের আর্থিক বৃদ্ধির হার ভালো নয়, কর্মসংস্থানের পরিস্থিতিও ভালো নয়। এমত অবস্থায় রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত মোদি সরকারকে স্বস্তি দেবে বলেই মনে করছে অর্থ বিশেষজ্ঞরা।

রেপো রেট কমায় দেশের ব্যঙ্কগুলিতে তার প্রভাব পড়বে। রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে সুদের হার কমাতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে কমতে পারে ইএমআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *