নিজস্ব সংবাদদাতাঃ
ফেসবুক ইউজারদের তথ্য ঘেঁটে ডেটা সংগ্রহের ইহ্যুতে সোশ্যাল নেটওয়ার্ক সাইটের নির্মাতা মার্ক জুকারবার্গকে কড়া হুঁশিয়ারি দিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিন। এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ জুকারবার্গের উদ্দেশ্য বলেন, যদি জানা যায় যে ফেসবুক ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, তবে তা সহ্য করবে না ভারতীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। প্রয়োজনে মার্ক জুকারবার্গকে ভারতে ডাকা হতে পারে। তিনি বলেন ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে কোনওরকম অনৈতিক কাজকর্মের সাহায্য নেওয়া হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news