Breaking News
Home / TRENDING / দোহাই আইনশৃঙ্খলা, সভায় হ্যাঁ করলেও ‘রথযাত্রা’য় না রাজ্যের

দোহাই আইনশৃঙ্খলা, সভায় হ্যাঁ করলেও ‘রথযাত্রা’য় না রাজ্যের

নীল বণিক:

আইনশৃঙ্খলার দোহাই দিয়ে বিজেপির গণতন্ত্র বাঁচাও রথযাত্রা বাতিল করল রাজ্য সরকার। শনিবার রাতেই রাজ্য বিজেপিকে যাত্রা বাতিল করার কথা জানিয়ে দেয় রাজ্য প্রশাসন। রাজ্যের তরফ থেকে বলা হয়, রথযাত্রা হলে রাজ্য আশান্ত হতে পারে। যা রাজ্য সরকার কখনই চায় না। তাই ৪৫ দিন ধরে বিজেপির যাত্রা বাতিল করছে নবান্ন। রাজ্যের এই সিদ্ধান্ত মেল করে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও  দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়কে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যাত্রা বাতিল করলেও বিজেপি নেতাদের সভা বাতিল করছে না রাজ্য সরকার।

বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা রাজ্যে সভা করতেই পারেন বলে জানিয়েছে নবান্ন। তারজন্য স্থানীয় স্তরে অনুমতি নিলেই চলবে, এই মর্মে আজকের চিঠিতে রাজ্য বিজেপিকে জানিয়েছে রাজ্য।

রাজ্যের এই সিদ্ধান্তে বেজায় চটেছে রাজ্য বিজেপি। রাজ্য সরকারের যাত্রা বাতিলের এই যুক্তি মোটেও কাম্য নয় বলে জানান দলের দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *