নিজস্ব সংবাদদাতা
রবিবারের ডার্বিতে আন্ডার ডগ ইস্টবেঙ্গল। কিন্তু, তাতে কী। পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল বরাবরের ভয়ানক। তঁারা আত্মবিশ্বাসী। ওসব নিয়ে না ভেবে ডার্বিতে সেরাটা দিতে চান তারা।
প্র্যাকটিস শেেষ স্প্যানিশ কোচ হাতে লাল গোলাপ তুলে দিয়ে অভিনন্দন জানিয়ে ডার্বি জেতার আবদার জানালেন এক জনৈক ইস্টবেঙ্গল সমর্থক। এ দিন সকালে কিছু সমর্থক হাজির হয়েছিলেন সল্টলেকে প্র্যাকটিস গ্রাউন্ডে। দলকে তাতাতে। দলের পাশে থাকতে। কিছুটা হতাশ হতে হল তাদের। কালো পর্দা টাঙিয়ে তখন ডার্বির মহড়া সারছেন স্প্যানিশ কোচ। অনুশীলনের শেষে কোচের পাশাপাশি ফুটবলারদের হাতেও লাল গোলাপ তুলে দেন সমর্থকরা। লালরিনডিকা রালতেকে বেরোতে দেখে তঁার দিকে ছুটে গেলেন সমর্থকরা। বলেন, ‘ডিকা বছর পঁাচেক আগে সেইরকম আরও একটা গোল চাই।’ পিছন পিছন বেরোচ্ছিলেন বোর্জা গোমেজ। এক সমর্থক তঁার পা ছুঁয়ে অনুরোধ, ‘ডার্বি ম্যাচে উতরে দাও প্লিজ।’ রবিবারের ডার্বিতে বোর্জার উপর অনেক কিছু নির্ভর করছে। নিজে না খেললেও ডার্বির আগে সতীর্থদের পাশে থাকতে মাঠে হাজির হয়েছিলেন এনরিকে। যুবভারতী ছাড়ার আগে বলে যান, ‘জবিরা খেলতে জানে। আমর টিপসের দরকার নেই। সত্যি বলতে কী, কলকাতা ডার্বি মিস করব।’
মোহনবাগানের আক্রমণভাগকে সমীহ করলেও ভয় পাচ্ছে না লালহলুদ। মিডফিল্ডার কাশিম সাংবাদিক বৈঠকে কোচের পাশে বসে বলে দেন, ‘ওদের অ্যাটাকিং লাইন ভাল। কিন্তু, আমরা ভয় পাচ্ছি না। আগের থেকে আমরা দল হিসেবে অনেক উন্নত করেছি। এখন আমরা দল হিসেবে খেলছি। আমনা এখন অতীত। ও ছাড়াও ম্যাচ জেতার ক্ষমতা রাখি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news