নিজস্ব সংবাদদাতাঃ
মালদা, ১৮ জুলাই: পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানালেও পুলিশ আজ অভিযুক্তকে গ্রেফতার করেনি। ওই যুবকের পরিবার তৃণমূল কংগ্রেস সমর্থক তাই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ধর্ষিতা শিশুর পরিবারের। পুলিশ কোনওরকম ব্যবস্থা না নেওয়ায় এবার জেলার পুলিশ সুপার ও রাজ্য শিশু কল্যাণ সমিতির দ্বারস্থ হল শিশুর পরিবার।
মালদার কালিয়াচক থানার শেরশাহী এলাকার ঘটনা। আজ প্রতিবাদে মুখে কাপড় বেঁধে মিছিল করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দল এসব বরদাস্ত করবে না। পুলিশকে বলব দিল্লির নির্ভয়া কাণ্ডে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই পকসো আইনে অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে।
গত মাসের ২৪ তারিখ শিশুটি বাড়ির সামনের খোলা জায়গায় খেলছিল। সেই সময় প্রতিবেশী যুবক তৈমুর মোমিন তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। হাতে চকলেট ধরিয়ে কাউকে কিছু না বলতে বলে। শিশুটি এসে মা-বাবাকে সমস্ত ঘটনা জানালে তাঁরা কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ নিলেও আজ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। ধর্ষিতা শিশুর পরিবারের আরও অভিযোগ, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে তাঁরা পুলিশ সুপারের দ্বারস্থ হন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news