নিজস্ব সংবাদদাতাঃ
বিষয় বিশ্লেষণের ক্ষমতা বেড়ে যায় কফি খেলে। কফি যে এনার্জি ড্রিংক তা সাধারণের জানা থাকলেও এই তথ্য নতুন। সাম্প্রতিক গবেষণার ফল। গবেষক দলের মতে কফিপায়ীদের যে কোনও বিষয় বিশ্লেষণের ক্ষমতা গড় মানুষের থেকে অনেকটাই বেশি। রহস্য নাকি লুকিয়ে আছে কফির গন্ধে। কফির গন্ধ মানসিক শক্তি বাড়ায় তো বটেই। পাশাপাশি স্টিভেন ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকদের মতে, কফির ঘ্রাণ মস্তিষ্কে বিশেষ ধরনের ক্ষমতা দেয়, যার ফলে বিষয় বিশ্লেষণের ক্ষমতা বেড়ে যায়। ছাত্রছাত্রীদের সমীক্ষা করে দেখা গেছে, যে ছাত্র কফি খেয়ে পরীক্ষায় বসে তার ফলাফল ভালো হয়।
গবেষকেরা বিষয়টি বুঝে নিতে একটি কম্পিউটার ল্যাবে ১০০জন ছাত্রছাত্রীকে দু’ভাগে ভাগ করে একটি পরীক্ষা নেন। দুটি ঘরে পরীক্ষা নেওয়া হয়। যার একটিতে কৃত্রিম ভাবে কফির গন্ধ ছড়িয়ে দেওয়া হয়, অন্যটি ছিল গন্ধহীন। দেখা যায় যে ঘরে কফির গন্ধ ছিল সেই ঘরের ছেলেমেয়েরা ভালো ফল করেছে, গন্ধহীন ঘরের ছেলেমেয়েদের তুলনায়।
এরকমই একাধিক পরীক্ষা করে দেখেছেন স্টিভেন ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকেরা। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কর্মীদেরও সমীক্ষা করে দেখেছেন তাঁরা। সবক্ষেত্রেই কফির ঘ্রাণ কামাল করেছে। কর্মীটির কাজ করার ক্ষমতায় বিশেষ প্রভাব ফেলেছে কফি। মানে কফির গন্ধ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news